1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে পিস্তলসহ চাঁদাবাজ গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সিরাজগঞ্জে পিস্তলসহ চাঁদাবাজ গ্রেপ্তার

জহুরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৪৫ বার পঠিত


জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জে পিস্তল, গুলিসহ এক চাঁদাবাজকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার সায়দাবাদের নির্মীয়মাণ বেসরকারি ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মানিক ওরফে কালা মানিক (৩৫) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, গ্রেপ্তার মানিক দীর্ঘদিন ধরে ইকোনমিক জোন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।

এ অবস্থায় আজ সোমবার বিকেলে আবারও চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুল হক আরও বলেন, মানিকের বিরুদ্ধে দুটি হত্যা, একটি মাদক ও একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park