1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণের প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণের প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা নদীপাড়ে পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁধ তিন চায়না বাঁধে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনের জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠানমালার অংশ প্রতীকী ম্যারাথন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর প্রতীকী ম্যারাথন উপকমিটির আহবায়ক সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাখেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ। তিন কিলোমিটার দীর্ঘ জুলাই পুনর্জাগরণ প্রতীকী ম্যারাথনে বৈষম্য বিরোধী গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ পরিবারের সদস্য, আহত ও আহত পরিবারের সদস্যরা, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জুলাই আগষ্ট আন্দোলনের ছাত্র সমন্বয়ক, গণমাধ্যমেকর্মী, উন্নয়নকর্মী, মানবাধিকার কর্মী, খেলোয়াড়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park