1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে আরিফ শিকদার (২৪) নামের যুবকের আত্মহত্যার ঘটানা ঘটেছে। আরিফ শিকদার শাহজাদপুর পৌর শহরের মৃত মোক্তার শিকদারের ছেলে, সে পেশায় রাজমিস্ত্রী শ্রমিকের কাজ করতো। দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ ছিল।

সোমবার (১৩ই এপ্রিল) সকালে প্রান্নাথ পুর গ্রামের নিজ শয়ন কক্ষে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ- পরিদর্শক আব্দুল খালেক ও রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

নিহতের মা খুকুমনি বেগম জানান, আমার ছেলে আরিফ রাজমিস্ত্রীর কাজ করতো। বেশ কিছুদিন পূর্বে সে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ছিল। একটু সুস্থ হয়ে কাজে ফিরলে দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পায়, একারণে সে বিছানায় শয্যশায়ী ছিল। গতকাল রাতে খাবার খেয়ে আমাকে তার শারীরিক কষ্টের কথা বলে কান্না করছিল। পরে আমি তাকে শান্তনা দিলে সে ঘুমানোর চেষ্টা করে। সকালে আরিফ ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হলে তার সারা পাওয়া যায়না। পরে দরজা ভেঙে আমরা ঘরে ঢুকে দেখি ডাফের সাথে তার লাশ ঝুলছে।

এলাকাবাসি জানান, আরিফ দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল। সকালে তাদের বাড়ি থেকে চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে আমরা উপস্থিত হয়ে দেখতে পাই তার লাশ ডাবের সাথে ঝুলছে। অসুস্থতার কারণে হতাশাগ্রস্থ হয়ে রাতের কোন এক সময় সে আত্মহত্যা করে থাকতে পারে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল ১০ টায় আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। সন্দেহাতীত কোন কিছু না পাওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত আরিফের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park