1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ আটক মহিলা ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ আটক মহিলা ১

সিলেট
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

সিলেট
সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করা হয়েছে।
আটক হওয়া নারী উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের মাদক ব্যবসায়ী শাহনূরের স্ত্রী মিনারা বেগম।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান খানের নির্দেশনায় টু-আইসি জহির উদ্দিন ও এসআই সালেহ আহদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে ফুলতৈলছগাম গ্রামের মাদক ব্যবসায়ী শানুরের বসতঘরের ভেতরে মেঝের নিচে গর্ত করে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়। বসতঘরটি শানূরের স্ত্রী মিনারা বেগমের দখলে থাকায় তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী শাহনুর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য মর্তুজ আলী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে মাদক ব্যবসায়ী শাহনুর মাদক ব্যবসা পরিচালনা করছেন। স্থানীয় লোকজন তার ভয়ে সবসময় তটস্থ থাকেন। কেউ এসব নিয়ে মুখ খুললে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হেনস্তা করা হয়। তিনি নিজেকে প্রশাসনের লোক বলে দাবি করেন এবং বলেন- ‘সবকিছু ম্যানেজ করেই আমি আমার ব্যবসা করছি। এখানে কেউ নাক গলাবার কিছু নেই।’ তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান খান বলেন, মূল মাদক ব্যবসায়ী শাহনুর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে এবং পূর্বেও তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তার স্ত্রীও একজন মাদক ব্যবসায়ী। তার স্ত্রী মিনারা বেগমের ঘরে মাদক পাওয়ায় তাকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park