1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী বিশাল সাইকেল র‍্যালী। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী বিশাল সাইকেল র‍্যালী।

সোহাগ হোসেন, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সোহাগ হোসেন, সাতক্ষীরা

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে বিশাল সাইকেল র‍্যালী হয়েছে । শনিবার (২৭ জুন) সকাল সাতটায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে পোস্ট অফিস মোড় ,নারকেলতলা মোড় ,খুলনা রোড মোড়, সার্কিট হাউজ মোড় এবং বাইপাস হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সেক্রেটারি নুরুন্নবীর পরিচালনায় র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইসলামের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আল মামুন , অফিস সম্পাদক আরিফ বিল্লাহ এইচআরডি সম্পাদক সাদ্দাম হোসেন,প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি রফিকুল ইসলাম সহ সাতক্ষীরা শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
র‍্যালী শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে তরুণদের ভূমিকা রাখতে হবে ইসলামী ছাত্রশিবির তরুণদের মাঝে কোরআন ও হাদিসের জ্ঞান এবং ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজকে আরো বেশী গুরুত্ব দিয়ে করতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান সবসময় পরিষ্কার। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park