1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সদর উপজেলা সমন্বয়ক হিসেবে সোহাগ হোসেন মনোনীত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সদর উপজেলা সমন্বয়ক হিসেবে সোহাগ হোসেন মনোনীত।

মাসুদ রানা, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা

পরিবেশ ও প্রকৃতিবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নবগঠিত কার্যনির্বাহী কমিটির আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ‘পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক’ হিসেবে সোহাগ হোসেন মনোনীত হয়েছেন।

সংগঠনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তারিক ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সাগর। এছাড়া সহ-সভাপতি হিসেবে ফয়জুর রহমান মিশুক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাগর বিশ্বাস রোহান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তফা মাহফুজ দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার পরিবেশ, জীববৈচিত্র্য ও উদ্ভিদসম্পদ সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন সোহাগ হোসেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষ ও উদ্ভিদ সংরক্ষণ কার্যক্রমে সহযোগিতা এবং সংগঠনের বিভিন্ন গবেষণাধর্মী ও জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নেও ভূমিকা রাখবেন তিনি।

এ বিষয়ে সোহাগ হোসেন বলেন, “সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করব।”

উল্লেখ্য, ‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’ মূলমন্ত্রকে ধারণ করে পরিচালিত সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি উদ্ভিদবিজ্ঞান, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park