1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে দুই কারারক্ষী আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে দুই কারারক্ষী আটক।

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার
এক মাদক ব্যবসায়ীকে আটক করে,তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়কালে সাতক্ষীরা জেলা কারাগারের দুই কারারক্ষীকে আটক করেছে ডিবি পুলিশ।
গত শুক্রবার রাতে সাতক্ষীরা লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামস্থ গুরুরমোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়। আটক করারক্ষীরা হলেন, ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে (কারারক্ষী/৪৩০৪৬) মোঃ মামুন চৌধুরী (২৮) এবং একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মোঃ ডব্লিউ বিশ্বাসের ছেলে (কারারক্ষী/৪২৮৮৮) মোঃ রাজন বিশ্বাস (২৯)।
সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, ডিবি পরিচয়ে সাতক্ষীরা সদর থানাধীন লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামস্থ গুরুরমোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রীজের উপর মাদক ব্যবসায়ীকে আটক করে তার নিকট হতে অবৈধ অর্থ লাভের উদ্দেশ্যে, তাদের ব্যবহৃত ১টি নীল রং এর সুজুকি এসএফ যার রেজিঃ নং-ঝিনাইদহ-ল-১৩-১৫৮০ মোটরসাইকেল ও ১ জোড়া হ্যান্ডকাফসহ অবস্থান করে। স্থানীয় লোকজনের নিকট তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে,তারা সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে সংবাদ দেয়। এ খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্য এসআই রুবেল আহমেদ, মোস্তাক আহমেদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যান। এসময় ডিবি পুলিশ কারারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় জনগনের উপস্থিতিতে,তাদের দেহ তল্লাশি করে,১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করে। একই সাথে কারারক্ষীদের ব্যবহৃত ঝিনাইদহ-ল-১৩-১৫৮০ নং মোটর সাইকেলটি আটক করে, সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি কার্যালয়ে) নিয়ে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park