
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষে গণসমাবেশ করেছে কালিগঞ্জ উপজেলা বিএনপি।
বুধবার(২০ নভেম্বর)বিকাল ৩টায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশটিতে সদস্য সচিব ডা: সফিকুল সফিকুল ইসলাম বাবু ও যুগ্ন আহবায়ক প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সমন্বয়ক মো: হাবিবুর রহমান হাবিব, জেলা পৌর বিএনপির আহবায়ক মো: শের আলী, সদস্য সচিব ও সাবেক মেয়র তাজকিন আহম্মদ চিশতি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সেচ্ছাসেবক দলের সভাপতি মো: সোহেল আহম্মেদ মানিক, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন লিটন, এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ জন্য অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছানো। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো সহ মানবাধিকার বাস্তবায়ন এবং গত দেড় দশক যাবত সংগঠিত সকল বিচারবহির্ভূত হত্যা, গুম-খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন এবং নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সাম্য মানবিক ও উন্নত রাষ্ট্রে পরিনত করা সম্ভব। তারা জনগণকে সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাওয়ার দৃড় অঙ্গীকারন ব্যক্ত করেন।