1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

২৫ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সাতক্ষীরা -৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, বাকাল চেকপোষ্ট, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ২ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন শ্রীরামপুর রোড নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ আটক করে, কালিয়ানী বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ৭/৬৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে ছয়ঘরিয়া নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়াও, মাদরা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফুলতলা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ২ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন শ্রীরামপুর রোড নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন লক্ষীদাড়ী নামক স্থান হতে ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে, বাকাল চেকপোষ্ট একটি বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা থানাধীন পাকা রাস্তার উপর হতে ২১,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী আটক করে, কালিয়ানী বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ৭/৬৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে ছয়ঘরিয়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে, কাকডাঙ্গা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কাকডাঙ্গা সড়ক এলাকা হতে ৩,৮৪,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ আটক করে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিকদল কলারোয়া থানাধীন কেড়াগাছি মাঠ নামক স্থান হতে ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় চিনি আটক করে। এছাড়াও মাদরা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে ফুলতলা মাঠ নামক স্থান ১,৪০,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট ৭,৭৩,৫০০/- (সাত লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park