1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় সুজন এর জেলা কমিটি গঠন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরায় সুজন এর জেলা কমিটি গঠন।

মাসুদ রানা, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা:

পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক।

সাতক্ষীরায় সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক এক সভা ও সুজন এর জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত সভায় সভাপত্বি করেন, সুজন’র সিনিয়র সদস্য অধ্যক্ষ হোসেন আলী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন এর খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারি মাসুদুর রহমান রনজু।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সুজনের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ^রী বিশ^াস, আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, এড. সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, সাংবাদিক আহসানুর রহমান রাজিব, সলুদা বেগম প্রমূখ।

সভায় আগামী দুই মাসের মধ্যে যুবকদের নিয়ে সুজন বন্ধুর জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বর মাসের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও মতবিনিময়, সদস্য সংগ্রহ, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ক্যাম্পেইন করা, তিন মাস পর পর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক
সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদি কর্মসুচি পালন করাসহ ১১ নভেম্বর সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভা শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট মানবাধিকার সংগঠক অধ্যক্ষ পবিত্র মোহন দাসকে সভাপতি এবং সিনিয়র সাংবাদিক ও সংগঠক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষনা করা হয়। এছাড়া অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটিকে উপদেষ্টা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park