1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরায় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত।

মাসুদ রানা , সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

মাসুদ রানা , সাতক্ষীরা:

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যপূর্ণ আবহে এনসিপি এবং জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার উদ্যোগে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মে (শনিবার) সাতক্ষীরা শহরের গোপীনাথপুরস্থ ‘বুলু সাহেবের খামার বাড়ি’ প্রাঙ্গণে এই যৌথ সভার আয়োজন করা হয়। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি এবং আগামী দিনে সংগঠনের সাংগঠনিক ভিত্তি ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ঈদের ছুটির পর নেতাকর্মীদের এমন মিলনমেলা খামার বাড়ি প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

শুভেচ্ছা বিনিময় শেষে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাতক্ষীরা জেলায় সংগঠনের আদর্শ ছড়িয়ে দিতে এবং ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা দেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন কামরুজ্জামান বুলু — প্রধান সমন্বয়ক, জেলা এনসিপি সমন্বয় কমিটি, সিএম নাজমুল — সদস্য, জেলা এনসিপি সমন্বয় কমিটি,হাসিবুল হাসান রুমন — আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি, জেলা শাখা,মুজাহিদুল ইসলাম — মুখ্য সংগঠক, জাতীয় ছাত্রশক্তি, জেলা শাখা।আল আমিন হোসেন — সিনিয়র সদস্য সচিব, জাতীয় ছাত্রশক্তি, জেলা শাখা।তাজিম হোসেন — আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি, সদর উপজেলা কমিটি।পারভেজ ইমাম — সদস্য সচিব, জাতীয় ছাত্রশক্তি, সদর উপজেলা কমিটি।মঞ্জুরুল ইসলাম নিরব — মুখ্য সংগঠক, জাতীয় ছাত্রশক্তি, সদর উপজেলা কমিটি।এছাড়াও উক্ত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park