1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত (ইউএনও) মোছাঃ রনী খাতুন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

বুধবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও রনী খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা সাকীর হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময়কালে ইউএনও রনী খাতুন সাংবাদিকদের সংবাদ প্রকাশে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা তা নিয়ে খোঁজখবর নেন এবং তাদের মতামত শোনেন। শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির শ্যামনগর উপজেলা স্বাস্থ্যসেবার নাজুক অবস্থা ও সীমান্ত এলাকার মাদকের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পরিচয়পর্ব শেষে বিভিন্ন প্রেসক্লাবের নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স. ম. ওসমান গনি, অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক মাহমুদুল ফিরোজ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এ সময় বক্তব্য দেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সাথে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park