1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার রামচন্দ্রপুরে আলহাজ্ব আবু তালেবের জানাজা সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সাতক্ষীরার রামচন্দ্রপুরে আলহাজ্ব আবু তালেবের জানাজা সম্পন্ন।

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব আবু তালেব (৭২)-এর জানাজা নামাজ শনিবার (৪ জুলাই) বাদ জোহর তাঁর নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। এছাড়া বক্তব্য দেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ও শিয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মো. কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজার নামাজে ইমামতি করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং জাহানাবাজ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গনি।

মরহুম আলহাজ্ব আবু তালেব নিঃসন্তান ছিলেন। তিনি এলাকায় একজন সজ্জন, সম্ভ্রান্ত ও ধর্মপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রামচন্দ্রপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park