1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন তাকদীর আহসান রুবেল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরার ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন তাকদীর আহসান রুবেল।

মাসুদ রানা, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক তাকদীর আহসান রুবেল।

২২শে জুন (সোমবার) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা খাতুনের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

পরবর্তীতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি: আনারুল ইসলাম,সদস্য (অবসরপ্রাপ্ত শিক্ষক) দাউদ আলী সরদার,সদস্য আমিনা সুলতানা,সদস্য শিরিনা খাতুন,সদস্য দিপালী রানী রায়,সদস্য রফিকুল ইসলাম,সদস্য (মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক) রেহেনা আক্তার বানু,সদস্য (প্রাথমিক বিদ্যালয় শিক্ষক) খন্দকার জাকির হাসান,সদস্য (ইউপি সদস্য) আনিছুর রহমান,সদস্য সচিব (প্রধান শিক্ষক) রহিমা খাতুন।

নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তারা বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে স্থানীয় সুধীজন ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park