1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার দেবহাটায় ফেয়ার মিশনের মাদক বিরোধী সাইকেল র‍্যালী উদ্বোধন করলেন পুলিশ সুপার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরার দেবহাটায় ফেয়ার মিশনের মাদক বিরোধী সাইকেল র‍্যালী উদ্বোধন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

 

“নতুন বাংলায় শপফ করি, মাদকমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে শনিবার ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ৫ম বারের মতো মাদক বিরোধী সাইকেল র‍্যালী ২০২৪ ইং। প্রতিবছর ফেয়ার মিশনের আয়োজনে এই ঐতিহাসিক মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। ৫শতের অধিক সাইক্লিষ্ট এই মাদক বিরোধী সাইকেল র‍্যালীতে অংশগ্রহণ করে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক ব্যবসায়ীদের মূল উৎপাটনে অনুষ্ঠিত এই মাদক বিরোধী সাইকেল র‍্যালীর শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় বহেরা পুষ্পকাটি মাঠে অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে তালা ও দেবহাটার দায়িত্বপ্রাপ্ত এসপি সার্কেল হাসানুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আবু হাসান। হাজারো মানুষের অংশগ্রহণের সাথে সাথে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ৫ শতকের অধিক সাইক্লিষ্টদের অংশগ্রহণে বৈরি আবহাওয়ার মধ্যেও র‍্যালীটি ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের সদস্যবৃন্দ কুলিয়া, পারুলিয়া, সখিপুর গাজীরহাট, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরে পথসভা এবং পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে র‍্যালীর সমাপনী ঘোষণা করা হয়। সকল পথসভায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা,দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংবাদিক সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক ব্যক্তিত্বরাও বক্তব্য রাখেন। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন এই অনুষ্ঠান সফলে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park