1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি :‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার,বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই স্লোগানকে সামনে রেখে রেমিট্যান্স যোদ্ধা ২০২৫ উদযাপন  উপলক্ষে আলোচনা সভা ও সর্বোচ্চ  রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২ আগস্ট)  সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সর্বোচ্চ  রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার উপপরিচালক মোস্তফা জামান।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার জরিপ কর্মকর্তা  আব্দুল মজিদের সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ  ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী প্রমুখ।

এবছর সাতক্ষীরা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ০৪ জন প্রবাসী কর্মীকে সম্মাননা  প্রদান করা হয়।বিজয়ী কর্মীরা হলো মালেশিয়া প্রবাসী  রত্মা খাতুন।তাঁর  প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ  ১,৩৮,৯০,০৪৮/- টাকা। মালেশিয়া প্রবাসী লাবনি মো. কামরুজ্জামান। তাঁর প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ  ১,১৭,৬৪,৯৭৭/- টাকা। মালেশিয়া প্রবাসী  হুমায়ুন কবির  ১৬,৫১,৫৪৯/- টাকা।নরওয়ে প্রবাসী  সুমাইয়া সিদ্দিক ১১,৬৬,০৬৮/= টাকা। এছাড়া সাতক্ষীরা জেলা হতে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী এজেন্সি আল নূর  ইন্টারন্যাশনাল (আরএল- ০৬৮৯) স্বত্বাধিকারীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক সম্মাননা প্রদান করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park