1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা ::
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা ::
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্র্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সহকারি কমিশনার (ভূমি) অতিশ সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা সভাপতি আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা আক্তার অন্বেষা, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য অ্যাডভোকেট মনিরউদ্দিন, সদস্য বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান, জি.এম নাজমুল আরিফ, রেবেকা সুলতানা প্রমুখ। 

সপ্তাহ ব্যাপি এ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park