1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় কালিগঞ্জে যৌতুকের ১৫ লাখ না পেয়ে স্ত্রীকে তালাক ব্যাংক ম্যানেজারে কান্ড। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরায় কালিগঞ্জে যৌতুকের ১৫ লাখ না পেয়ে স্ত্রীকে তালাক ব্যাংক ম্যানেজারে কান্ড।

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি কালিগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি কালিগঞ্জ

যৌতুকের দাবীকৃত ১৫ লাখ টাকা না পেয়ে গ্রামীণ ব্যাংকের নড়াইল জেলার নলদী শাখা ব্যাবস্থাপক ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আশিকুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহামুদুল হাসানের বিরুদ্ধে তার স্ত্রীকে তালাকনামা পাঠানোর অভিযোগ উঠেছে।
কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নুর ইসলাম জানান,২০২০ সালের ডিসেম্বর মাসে ধলবাড়িয়া ইউনিয়নের আশিকুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহামুদুল হাসানের সঙ্গে দেখাশুনা করে দুই লাখ টাকা কাবিনে তার মেয়ে আসমাউল হুসনার বিয়ে দেন। জামাতর চাকরির জন্য চার লাখ টাকা,মটর সাইকেল বাবদ দুইলাখ টাকা ও আসবাবপত্র বাবদ আরো দুই লাখ টাকা যৌতুক দিতে হয়।
গত ১৬ আগস্ট মাহমুদুল হাসান তার স্ত্রীকে ১৫ লাখ টাকা আনার জন্য নড়াইল থেকে বাপের বাড়িতে রেখে যান। এরপর মাহমুদুল হাসান বিভিন্ন কৌশল অবলম্বন করে টাকা চাওয়া শুরু করেন। টাকা দিতে অপারগতা করায় তিনি একই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুস সাত্তারের শরনাপন্ন হন। গত ২৪ অক্টোবর পিপি সাহেবের বাসায় উভয়পক্ষকে নিয়ে বসাবসির কথা থাকলেও মাহামুদুল হাসান আসেননি। এরপরও তার মেয়ে শ্বশুর বাড়িতে যাতায়াত করতো।
নূর ইসলাম আরো জানান, যৌতুকের ১৫ লাখ টাকা না পেয়ে গত ২৭ অক্টোবর তার মেয়েকে শ্বশুর নজরুল ইসলাম, শ্বাশুড়ি মাহফুজা খাতুন ও মামা শ্বশুর মাহমুদের সহযোগীতায় স্বামী মাহমুদুল হাসান এলোপাতাড়ি ভাবে চড়, কিল, ঘুষি মেরে আহত করে। পরে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় তার মেয়ে বাদি হয়ে জামাতাসহ চারজনের নামে গত তিন নভেম্বর আদালতে মামলা করে। মাহমুদুল হাসান তার মামা (পুলিশ সদস্য) মাহমুদের মাধ্যমে ১৫ লাখ টাকা দিয়ে মীমাংসা করে নেওয়ার কথা বলেন।
এ ব্যাপারে গৃহবধুর মামা শ্বশুর মাহমুদের সাথে মোবাইলে কথা হলে তিনি টাকা চাওয়ার কথা স্বীকার করেন।গৃহবধুর স্বামী মাহমুদুল হাসান তালাকনামা পাঠানোর কথা স্বীকার করলেও আর কোন কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।আসমাউল হুসনা বলেন, মামলা তুলে নেওয়ার জন্য তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park