1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় অসহায় দুস্থ শীতার্ত  মানুষের মাঝে সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরায় অসহায় দুস্থ শীতার্ত  মানুষের মাঝে সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়েছে।

দেলোয়ার হোসেন, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

দেলোয়ার হোসেন, সাতক্ষীরা:

সাতক্ষীরা অসহায় দুস্থ শীতার্ত  মানুষের মাঝে সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশি ও প্রবাসী ভাই বোনদের অর্থায়নে দেবহাটা উপজেলার সখিপুর ও সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ৭৫ টি পরিবারকে ১ টি করে কম্বল প্রদান করা হয়  ।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সদস্য মো আক্তারুজ্জামান, সাকিল আহমেদ, সাজনীন সুলতানা শারমিন সুলতানা তারানা সুলতানা হাবিবুর রহমান, আছমা খাতুন, হাবিবুর রহমান ২, ইমরান হোসেন সহ আরো অনেকে।এসময় সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সদস্যবৃন্দ জানান, সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সদস্যরা সারা বছর বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজের উদ্যোগ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায়  প্রতি বছরের ন্যায় এবারও উদযাপিত হলো অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান। কম্বল বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা ব্লাড ব্যাংকের কার্যক্রম তুলে ধরে বলেন, আমরা সারা বছর বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে থাকি। যার মধ্যে বিনামূল্যে রক্ত দান, বন্যা কবলিত মানুষের সহযোগিতা প্রদান , অসুস্থ মানুষের সহযোগিতা , অসহায়কে সাহায্যে করাসহ বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কর্মকাণ্ড। এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন এবং সেই সাথে যাদের সার্বিক অর্থায়নে সকল উন্নয়ন মূলক প্রোগ্রামগুলো সফলভাবে সম্পন্ন করা হয় সে সকল প্রবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park