1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাগরপথে ঢুকছে ৩৬ রোহিঙ্গা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাগরপথে ঢুকছে ৩৬ রোহিঙ্গা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

মাছ ধরার ট্রালারে সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ অনুপ্রবেশ করলো নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা।

রোবার দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডার ডেইল ঘাট এলাকা দিয়ে প্রবেশ করে। তাঁরা এখন বিজিবির হেফাজতে রয়েছে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, ‘মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবপশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরো একটা রোহিঙ্গা বোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে।’

চার দিন সাগরে ভাসমান থাকা মোঃ আলম জানান (৩০), আকিয়াবের পূর্বে নাঁশং এলাকায় আমাদের গ্রাম। সেখানে “মগ বাগি ” আরকান আর্মি রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে তাই আমরা প্রাণে বাঁচতে একটি কাঠের বোট নিয়ে গত পাঁচদিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করি। আজ আমাদের ইঞ্জিন নষ্ট হওয়ার একটি ট্রলার টেনে নিয়ে আমাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

একই এলাকার রোহিঙ্গা জাহের আলম জানান, আমাদের এলাকায় পাঁচটি মুসলিম গ্রাম আছে। সেখান থেকে জোরপূর্বক ভাবে ধরে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ করাচ্ছে। এবং রোহিঙ্গাদের দিয়ে জান্তার বিপক্ষে দাঁড় করাচ্ছে। যদি মগ বাগির দলে যোগ না দিলে রোহিঙ্গাদের উপর অমানুষিক নির্যাতন চালাই।মূলত রোহিঙ্গাদের ব্যবহার করতেছে আরাকান আর্মি । যুদ্ধ করার চেয়ে বাংলাদেশে মরলে ভালো হবে তাই বাংলাদেশে চলে আসি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।’

টেকনাফ ২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, ‘সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিহত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park