
সোহাগ হোসেন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা বাজারে স্থানীয় গরু খামারিদের নিয়ে গবাদিপশুর উন্নত লালনপালন, রোগ প্রতিরোধ ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন শুক্রবার বিকাল ৫.৩০ টার সময় দেশের শীর্ষস্থানীয় কৃষি ও পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এসিআই গোদরেজ এগ্রোভেট লিমিটেড’-এর আয়োজনে এই সেমিনারটি সম্পন্ন হয়।
স্থানীয় সাংবাদিক ও মেসার্স হামিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ রানার বিশেষ উদ্যোগে এই সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান প্রশিক্ষক ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসিআই গোদরেজ এগ্রোভেট লিমিটেডের টেরিটোরি এক্সিকিউটিভ সাগর হাওলাদার পার্থ (বিএসসি ইন এনিমেল হাজবেন্ড্রি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
তিনি গবাদিপশুর বিভিন্ন মারাত্মক রোগ, লক্ষণ এবং সেগুলোর আধুনিক প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।