1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক মনজুর আহমদ মিথ্যা অপপ্রচারের শিকার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাংবাদিক মনজুর আহমদ মিথ্যা অপপ্রচারের শিকার

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
গোয়াইনঘাট প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক মনজুর আহমদ সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহলের অপপ্রচারের শিকার হয়েছেন। তথ্য সন্ত্রাসীরা ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন গুজব রটিয়ে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, মনজুর আহমদ দৈনিক আমার দেশ ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি প্রদর্শক হিসেবে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে কর্মরত এবং বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ‘স্কর্লাস একাডেমি’র পরিচালক হিসেবে শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের অপপ্রচার শুধুমাত্র একজন ব্যক্তির মানহানি নয়, এটি গোয়াইনঘাটের সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক অগ্রগতির বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র। এ ঘটনায় সচেতন নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, এসব ভিত্তিহীন মিথ্যা বানোয়াট অপপ্রচারকরী তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়াইনঘাটের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে কর্মসূচি দিবেন এবং সেইসাথে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park