1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক নির্যাতন মামলায় জামিন আবেদন নামঞ্জুর, আদালতের নির্দেশে কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে পাঠানো হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাংবাদিক নির্যাতন মামলায় জামিন আবেদন নামঞ্জুর, আদালতের নির্দেশে কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে পাঠানো হয়েছে

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নিদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন চান। কিন্তু জেলা ও দায়রা জজ মোছা. ইসমত আরা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজির হন। এসময় সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন তার সঙ্গে থাকা লোকজন।
সুলতানা পারভীন ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে আনার নির্দেশ দেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নির্যাতন করেন এবং মাদক মামলা দায়ের করে মধ্যরাতেই তাকে জেলহাজতে পাঠান। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে মামলা করেন ২০২০ সালের ৩১ মার্চ। এ মামলায় আরও তিনজনকে আসামি করা হয়। সেই মামলার প্রধান আসামি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেলেও নিম্ন আদালত থেকে জামিন পাননি। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে এলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীর আইনজীবী এডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, ‘চার্জশিটের প্রধান আসামি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা প্রাথমিক ও সুষ্ঠু রায় পেয়েছি।’
মামলার বাদী সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বলেন, ‘এই রায়ে আমি সন্তুষ্ট। বিচার বিভাগকে ধন্যবাদ জানাই।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park