1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরিষাবাড়ীতে উজ্জ্বল সরকারের মানবিক উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সরিষাবাড়ীতে উজ্জ্বল সরকারের মানবিক উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২৬ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ঝিনাই নদীতে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে কাঠের সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। উপজেলা বিএনপির সদস্য ও কামরাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি উজ্জ্বল সরকার এর উদ্যোগে এ সাঁকো নির্মাণ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বন্যার পানি কমে গেলেও ঝিনাই নদীতে পারাপারে ভোগান্তিতে ছিলেন কয়েক গ্রামের মানুষেরা । এখন কাঠের সাঁকো নির্মাণের ফলে সেই দুর্ভোগের অবসান ঘটবে। সাঁকো নির্মাণে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।

উজ্জ্বল সরকার বলেন, “এটি রাজনীতি নয়, এটি মানবিক দায়িত্ব। বহুদিন ধরে এলাকাবাসী নদী পার হতে কষ্ট পাচ্ছিল। তাদের মুখে হাসি ফোটানোই আমার আসল উদ্দেশ্য।”

এলাকাবাসী জানান, সাঁকোটি নির্মাণ হলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে। তারা উজ্জ্বল সরকার ও কাঠের শাকুর নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park