1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা আহ্বান করাকে কেন্দ্র করে সুমন মিয়া (৩৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়নের গোপীনাথপুর (পারপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুমন ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই নূর মোহাম্মদ বাদী হয়ে একই গ্রামের বাবু মিয়াকে প্রধান অভিযুক্ত এবং বাদশা মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে অভিযুক্ত করে রোববার রাত সাড়ে ১০টার দিকে লিখিত অভিযোগ দিয়েছেন।

সুমনের অভিযোগ, এলাকায় মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে তাঁর বড় ভাই নূর মোহাম্মদ, যিনি ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, স্থানীয় কয়েকজনকে নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সভা আহ্বান করেন। সভা শুরুর আগেই বাবু মিয়াসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁর মাথার দুটি স্থানে আঘাত করে রক্তাক্ত করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্ত বাবু মিয়া ও বাদশা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park