1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদী উপজেলা বাসীদের জন্য সুখবর - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শ্রীবরদী উপজেলা বাসীদের জন্য সুখবর

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯৮ বার পঠিত

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুর শ্রীবরদী আজ ২০/০৫/২৫ তারিখ থেকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সময়ে জলাতঙ্কের ভ্যাকসিন সহজলভ্য করা হয়েছে। এতদিন যে ভ্যাকসিন এর জন্য শেরপুরে যেতে হতো, বাইরে থেকে কিনে দিতে হতো, রোগীদের অনেক দুর্ভোগ পোহাতে হতো সেটি এখন বিনামূল্যে শ্রীবরদী হাসপাতালেই গ্রহণ করা যাবে।

কুকুর, বিড়াল, বন্যপ্রাণী, বেজি, শেয়াল, বানর এসব প্রাণীর কামড় বা আঁচড়ে যদি আক্রান্ত হন তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসুন এবং জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ করুন।

যে ভ্যাকসিন টি হাসপাতালে পাওয়া যাবে সেটি হলো HDCV ( human diploid cell vaccine) . জলাতঙ্কের ভ্যাকসিন দুটি পদ্ধতিতে নেওয়া যায়, চামড়ার ভিতরে এবং মাংসপেশিতে।

চামড়ার ভিতরে ০.১ মিলি মাত্র ৩ টি ডোজ যা ০ , ৩, ৭ তম দিনে প্রতিবার দুই বাহুতে নিতে হবে।

মাংশপেশী তে ৪ টি ডোজ , ১ ভায়াল পুরো টা প্রতিবার এক বাহুতে যা ০, ৩, ৭, ১৪ তম দিনে নিতে হবে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শ্রীবরদী, শেরপুর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park