1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শ্রীপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

(রুবিনা বেগম) (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মন্ডলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা নগদ ১০ লাখ টাকা, স্বার্ণালঙ্কার ও জমির দলিল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতৃবৃন্দ নেতার বাড়ী পরিদর্শন করেন।

শনিবার (২৬ জুলাই) ভোরে শ্রীপুর পৌরসভার মধ্যে ভাংনাহাটি আফাজ উদ্দিন মন্ডলের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।
তিনি শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
বিএনপি নেতা আফাজ উদ্দিন মন্ডল বলেন, ২০/২৫ জনের একদল ডাকাত বাড়ীর বাহিরে ওয়াশ রুমের ওপরে উঠে বাড়ীর ভিতর প্রবেশ করে। পরে বারান্দার গ্রীলের তালা কেটে দরজা ভেঙ্গে ১০ থেকে ১৫ জন ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতেরা নিজেদেরকে প্রথমে আইনের লোক পরিচয় দেয়।এক পর্যায়ে ডাকাত পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ীর সকলের হাত-পা মুখ বেঁধে ফেলে। অন্যান্য ডাকাতেরা বাড়ীর চারপাশে দাঁড়িয়ে পাহাড়া দেয়। ডাকাতদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা, হাফপ্যান্ট পরিহিত এবং প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতেরা আফাজ উদ্দিন মন্ডলসহ তার দুই ছেলের ঘরে প্রবেশ করে পরে তাদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, ডাকাতরা ঘর থেকে জমি বিক্রির নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা, তার বড় ছেলের ঘর থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার, ছোট ছেলের ঘর থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কারসহ জমির দলিল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার সময় বলে যায় আমরা পাশের বাড়িতে ডাকাতি করব, কোনো ধরনের চিৎকার বা কাউকে ডাকাডাকি করতে পারবে না। আমরা পাশের বাড়িতে ডাকাতি শেষে আবার তোদের বাড়িতে এসে বাধা হাত-পা খুলে দিয়ে চলে যাব।

খবর পেয়ে বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ দলের নেতাকর্মীরা ডাকাতির শিকার বিএনপি নেতা আফাজ উদ্দিন মন্ডলের বাড়ি পরিদর্শন করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, আমিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ঘটনাটি ডাকাতি না অন্য কোন বিরোধ রয়েছে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আশা করছি খুব দ্রুতই প্রকৃত রহস্য আমরা উদঘাটন করতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park