1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় হুইলচেয়ারে চলাচলরত প্রতিবন্ধীর মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় হুইলচেয়ারে চলাচলরত প্রতিবন্ধীর মৃত্যু

মোঃ মিন্টু মিয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মোঃ মিন্টু মিয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
ইলেকট্রিক হুইলচেয়ারে করে প্রতিদিনের মতো ভিক্ষা করতে বাজারের দিকে রওনা দিয়েছিলেন আফছার উদ্দিন নামের এক প্রতিবন্ধী। বাড়ির দিকের সড়ক থেকে আঞ্চলিক সড়কে উঠতেই মোড় নেওয়ার সময় হঠাৎ তার ভ্যান উল্টে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি কভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাজীপুরের শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের শ্রীপুর সরকারি কলেজসংলগ্ন বাঘমাড়া এরাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফছার উদ্দিন (৬০) শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পটকা পশ্চিমপাড়া গ্রামের মো. জয়দালীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় কালাম মিয়া জানান,’ মঙ্গলবার সকালে শ্রীপুর চৌরাস্তা থেকে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কাপাসিয়ার দিকে যাচ্ছিল। এ সময় গোসিংগার দিক থেকে আসা আফছার উদ্দিনের ইলেকট্রিক হুইলচেয়ারটি হঠাৎ রাস্তায় উল্টে যায়। এতে রাস্তায় পড়ে থাকা আফসার উদ্দিন ওই কাভার্ডভ্যানে চাপা পড়েন। এর পর ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক সাংবাদিকদের জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কাভার্ডভ্যান আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park