1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীপুরেদুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে ডাঃ বাচ্চু'র হাতে উপহার ও বস্ত্র বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শ্রীপুরেদুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে ডাঃ বাচ্চু’র হাতে উপহার ও বস্ত্র বিতরণ।

(রুবিনা বেগম) স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

(রুবিনা বেগম) স্টাফ রিপোর্টার

গাজীপুর জেলার শ্রীপুরে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির অন্তরের এক প্রাণবন্ত উদযাপন। এ উপলক্ষে, গাজীপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায় ও তাদের কিশোর-কিশোরীদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্ববিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল বাচ্চু।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শ্রীপুর বাজারের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির প্রাঙ্গণে জন্মস্থান হিসেবে এই বস্ত্র ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন হরি নারায়ন চৌহান এবং পরিচালনায় ছিলেন শ্রী দুলাল চৌহান।

এসময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপি আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সাবেক উপজেলা বিএনপি সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, পৌর বিএনপি আহবায়ক হুমায়ুন কবির সরকার, দস্য সচিব বিল্লাল হোসেন বেপারি, বিএনপি নেতা মোসলেহ উদ্দিন মৃধা, এড হাছান কবির, বিল্লাল হোসেন, এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ ধর্ম ও সম্প্রদায়ের ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ধর্মীয় আনন্দের অংশ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে বলে তারা বিশ্বাস পোষণ করেন!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park