1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শোকের আবহে বিরামপুর প্রেস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

শোকের আবহে বিরামপুর প্রেস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের রত্নগর্ভা গর্ভধারিণী মা শ্রদ্ধেয় মরহুমা জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিরামপুর প্রেস ক্লাব, কলেজ বাজারের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংবাদিক মহলের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি মন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিরামপুর উপজেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মরহুমার নাতি নূর মোহাম্মদ গোলাম কিবরিয়া,বিরামপুর প্রেস ক্লাব কলেজ বাজারের সভাপতি মাহমুদুল হক মানিক, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক, সহ-সভাপতি আব্দুল কাফি, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক রিপণ চৌধুরী মানিক, বিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মিঞা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক মণ্ডলী ও সুধীজন।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, এমন আয়োজন সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park