1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

 

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ওইসময় নবাগত পুলিশ সুপার তার দায়িত্ব পালনে এবং শেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পরিবর্তিত অবস্থায় এক সঙ্কটময় পরিস্থিতিতে এ জেলার দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। এখনও পুলিশে নানা সঙ্কট রয়েছে। সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় আরও সময়ের প্রয়োজন। এ অবস্থায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা সর্বাগ্রে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এনটিভির স্টাফ রিপোর্টার কাকন রেজা, দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল,দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার,প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, করতোয়ার জেলা প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত অর্ধশতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম গত ৬ সেপ্টেম্বর শেরপুরে যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা ২ এপিবিএনের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

 

কুড়িগ্রাম জেলার বাসিন্দা আমিনুল ইসলাম স্থানীয় মাধ্যমিক স্কুল ও কলেজ থেকে এসএসসি-এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে নাটোরের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর আশুলিয়া-গাজীপুরের শিল্পাঞ্চল পুলিশ, ঢাকার সিটি এসবিতে কাজ করেছেন। তিনি সুদানে মিশনেও কর্মরত ছিলেন। মিশন থেকে ফিরে সিলেটের ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এরপর তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ৩ সন্তানের জনক। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park