1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পঠিত

শেরপুরে আজ জাতীয় আইনগত সহায়তা দিবস। ‘‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলায় যথাযোগ্য ভাবে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০.০০ ঘটিকায় শেরপুর জেলা ও দায়রা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ শুভ উদ্বোধন করা হয়।

পরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শেরপুর জেলা ও দায়রা আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ বাদক দলের ব্যান্ডের তালে তালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

উক্ত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ জহিরুল কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিকসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞ বিচারকবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবীরা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক, স্বেচছাসেবক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে শেরপুর জেলা ও দায়রা আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park