1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে UNO 'কে শাহজাদপুর সাংবাদিক ফোরামের বিদায় সংবর্ধনা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুরে UNO ‘কে শাহজাদপুর সাংবাদিক ফোরামের বিদায় সংবর্ধনা।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিলো শাহজাদপুর সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২৬) বিকাল ৪টায় পৌর শহরের স্বর্ণপট্টিতে অবস্থিত ঐতিহ্যবাহী শাহজাদপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংগঠনের সভাপতি জনাব মোঃ রাজিব আহমেদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাশফিকা হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম।

উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, ইউএনও হিসেবে জনাব মাশফিকা হোসেন মাত্র ৪ মাস দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তার আন্তরিকতা, ন্যায় ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। এখানে তার কর্মকাল স্বল্প সময়ের হলেও তার অবদানের ব্যাপকতা অনেক‌। অল্প সময়ে ইউএনও হিসেবে তিনি আপামর জনসাধারণের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, মাশফিকা হোসেনের সাথে কাজ করাটা আমার জীবনের সুবর্ণ ও স্মৃতিময় একটি সময়।
প্রতিটি জায়গায় তিনি ধৈর্য্য ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। শাহজাদপুরে মানুষের মনে তিনি দীর্ঘদিন সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবেন বলে আশা করি।

প্রধান অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন তার বক্তব্যের শুরুতেই সুন্দর একটি আয়োজনের জন্য শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন, আমাকে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বল্প সময়ের জন্য এখানে দায়িত্ব দেয়া হয়েছিল। দায়িত্ব পালনের সময় শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকের সহযোগিতা ও সমর্থন আমি পেয়েছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, বিদায় বেলায় আপনারা যে সন্মান আমাকে দিলেন ও আমাকে নিয়ে যে গঠনমূলক সমালোচনা করলেন তাতে আমি আপ্লুত। পরবর্তী কর্মক্ষেত্রে আমার কাজের মাধ্যমে আপনাদের ভালোবাসার মূল্যায়ন করার চেষ্টা করবো ।
দপ্তর সম্পাদক জনাব মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায়
শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন।
এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শাহজাদপুরের সদ্য বিদায়ী শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park