1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে" আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুরে “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে” আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন(এমএসসি) শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন(এমএসসি)
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, খেলাধুলা শুধু আনন্দ ও বিনোদনের মাধ্যম নয়; এটি নিয়ম-কানুন মেনে চলা, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যবোধের শিক্ষা দেয়। ফুটবলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। তবে প্রতিযোগিতার পাশাপাশি খেলার মাঠে শৃঙ্খলা ও সৌজন্যবোধ বজায় রাখার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তকে সম্মান ও মেনে চলা খেলাধুলার শৃঙ্খলারই অংশ। প্রতিযোগিতা থাকবে, তবে সেই প্রতিযোগিতা যেন কোনোভাবেই বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যকে ক্ষুণ্ন না করে। আজকের প্রতিপক্ষই আগামী দিনে আমাদের সহকর্মী ও বন্ধু- এ বিষয়টি সবসময় মনে রাখতে হবে। তিনি আরও বলেন, ফুটবল খেলায় যেমন প্রত্যেক খেলোয়াড়ের নির্দিষ্ট অবস্থান ও দায়িত্ব রয়েছে, তেমনি আমাদের আচরণেরও একটি সীমারেখা রয়েছে। সেই সীমারেখা মেনে চলার মধ্য দিয়েই একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক দূরত্ব কমিয়ে ঐক্য, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব বিভাগের খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা প্রত্যাশা করেন। পরে তিনি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park