1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিল

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলামী । শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জুম্মা শহরের থানাঘাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে বিসিক বাস টার্মিনালে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শাহজাদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম,সাবেক পৌর আমীর মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আক্তার হোসেন, মহি উদ্দিন মহির, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ জিয়াউল হক জিয়া প্রমূখ।

এসময় বক্তাগণ রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ এবং রমজানের পবিত্র রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park