1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়" পরিদর্শণ করলেন লিডারশীপ প্রশিক্ষণের ৫ জন প্রধান শিক্ষক। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়” পরিদর্শণ করলেন লিডারশীপ প্রশিক্ষণের ৫ জন প্রধান শিক্ষক।

মোঃ জাকারিয়া হোসেন শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত

 

রবিবার (৪/৫/২৫ ইং) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও পৌরসভার অন্তর্গত “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়” অগ্রগামী বিদ্যালয় সমূহের মধ্যে একটি।
সারা বাংলাদেশের ন্যায় শাহজাদপুর উপজেলাতে ও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে, তার‌ই অংশ হিসেবে অগ্রগামী বিদ্যালয় পর্যবেক্ষণের অংশ রয়েছে, সেখানে শাহজাদপুর উপজেলাতে লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালাতে ৫টি অগ্রগামী বিদ্যালয় পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি।
উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা রিসোর্স ইন্সট্রাক্টর জনাব আয়শা বেগম ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনিসুজ্জামান ও ৫ জন লিডারশীপ প্রশিক্ষণার্থীদের ৫ জন প্রধান শিক্ষক।
পরিদর্শন কালে বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম বলে মন্তব্য করছেন পর্যবেক্ষণকারী অংশ গ্ৰহনকারী অফিসার গণ ও লিডারশীপ প্রশিক্ষণ গ্ৰহনকারী প্রধান শিক্ষক গণ।
উল্লেখ্য যে উক্ত বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অত্যন্ত সুসজ্জিত করণ, শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান এর ঐকান্তিক প্রচেষ্টার রয়েছে।
তিনি ২০২২ ও ২০২৩ইং সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
উক্ত বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও এখন শ্রেষ্ঠ বিদ্যালয় হ‌ওয়ার‌ যোগ্যতা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park