
মোঃ জাকারিয়া হোসেন,(এমএসসি),
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সম্মেলন, শাহজাদপুর উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫, জুন-২৬ খৃীষ্টাব্দ, এপোলো জেনারেল হাসপাতাল ও শাহজাদপুর উপজেলা সকল পল্লী চিকিৎসক ও গ্ৰাম ডাক্তার কর্তৃক আয়োজিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত “সভাপতি” জনাব এমডি মহসিন আলম।
সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা “বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির” সহ- সভাপতি ও শাহজাদপুর উপজেলা পল্লী চিকিৎসক সমিতির “নবনির্বাচিত সভাপতি” জনাব মুন্সী আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার “যুগ্ম সাধারণ সম্পাদক” জনাব মোঃ সজীব রায়হান। “সাংগঠনিক সম্পাদক” আলহাজ্ব জনাব মোঃ নজরুল ইসলাম । সিরাজগঞ্জ জেলা “বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির” সদস্য জনাব শফিকুল আলম, জনাব আব্দুস ছাত্তার, শাহজাদপুর উপজেলা বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নবনির্বাচিত “সহ-সভাপতি” প্রধান শিক্ষক ও চিকিৎসক জনাব মোঃ আবু জাফর (লাবু ডাক্তার), জনাব মোঃ মাহবুবুল আলম (আক্তার ডাক্তার)।
শাহজাদপুর উপজেলা “বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির” নবনির্বাচিত “সাংগঠনিক সম্পাদক” সাংবাদিক, চিকিৎসক জনাব মোঃ জাকারিয়া হোসেন।
জনাব মোঃ মানিক মিয়া, পরিচালক, এপোলো জেনারেল হাসপাতাল, শাহজাদপুর প্রমুখ।
উপস্থিত ছিলেন অত্র শাহজাদপুর উপজেলার পল্লী চিকিৎসক বৃন্দ।
শাহজাদপুর পল্লী চিকিৎসক সমিতির নবনির্বাচিত কমিটি গঠন শেষে, খাবার বিতরণ করে অনুষ্ঠানটি সভাপতি সাহেব সমাপ্ত ঘোষণা করেন।