1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে ফসলী জমি থেকে গলাকাটা এক কিশোরের লাশ উদ্ধার । - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

শাহজাদপুরে ফসলী জমি থেকে গলাকাটা এক কিশোরের লাশ উদ্ধার ।

মোঃ জাকারিয়া হোসেন, (এমএসসি), শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, (এমএসসি),
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ফসলি জমি থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ই এপ্রিল-২৬) দুপুর আড়াইটার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া এলাকায় ঘাস ক্ষেত থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামের প্রতিদিনের ন্যায় কৃষকরা মাঠে কাজ করতে যান। এ সময় ঘাস ক্ষেতের মাঝখানে একটি গলাকাটা মরাদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত এসে লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী জানান, উদ্ধার হওয়া কিশোরের গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে এছাড়াও তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে তবে মরাদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। নিহতের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর ধারণা করা হচ্ছে। এদিকে মরাদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park