1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পুরাতন সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পুরাতন সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সোহাগ হোসেন, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত

সোহাগ হোসেন, সাতক্ষীরা:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পুরাতন সাতক্ষীরায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৭টায় পুরাতন সাতক্ষীরা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অসিত কুমার সাধু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মইদুল হক সানি, সদর থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি মোস্তাক আহমেদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মধু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হাকিম, বিএনপি নেতা মাসুম বিল্লাহ, বিএনপি নেতা ইদ্রিস গাজী, বিএনপি নেতা মহাসিন আলী, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল জলিল, হেলাল উদ্দিন ও মুজিবুর রহমান এবং ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের উন্নয়ন, জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাঁর কর্মময় জীবন ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park