1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল করে মুক্তির দাবিতে জাফলংয়ে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল করে মুক্তির দাবিতে জাফলংয়ে মানববন্ধন

আফাজ উদ্দিন জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি।

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আন্নু মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার দুপুরে জাফলংয়ের মামার বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো নাটকীয় মামলায় ফরমায়েশি মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবি করে বক্তারা আরও বলেন, একাধিক রাজনৈতিক ও  প্রতিহিংসায় লিটনকে সাজানো মামলায় হিরোইনসহ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। পরবর্তীতে আদালত লিটনকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ডের রায় দেয়।

মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের সাজানো ও নাটকীয় মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে।

সুত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আন্নু মালিক লিটন (লম্বা লিটন) কে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হিরোইনসহ লিটনসহ আরও দুই জনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

ওই মামলায় বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৫ই অক্টোবর আন্নু মালিক লিটনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

বিশিষ্ট মুরব্বি আব্দুল হাফিজ মিয়ার সভাপতিত্বে ও কাওসার আহমেদ’র সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন, যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার।

এ সময় বক্তব্য দেন, আন্নু মালিক লিটনের মা মিনা বেগম, সিলেট জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, পূর্ব জাফলং বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, উপজেলা বিএনপি নেতা মজির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা রাদেক আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park