1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাট বিজিবি কর্তৃক ৩৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ৬ জন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

লালমনিরহাট বিজিবি কর্তৃক ৩৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ৬ জন আটক

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫১ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি কর্তৃক গত ১ মাসে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ৬ জন চোরাকারবারী আটক করা হয়েছে।

ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ১ হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ৬ জন চোরাকারবারী ও চোরাচালানী পণ্যবাহী ১টি ইজিবাইক, ৫টি মোটর সাইকেল এবং ৬টি বাই সাইকেলসহ ৩৬ লক্ষ ৯৩ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করে।

এর মধ্যে ১৫ বিজিবি’র বনচৌকি, ঝাউরানী, বুড়িরহাট, লোহাকুচি, দূর্গাপুর, দিঘলটারী, মোগলহাট, গোড়ক মন্ডল, বালারহাট, গংগারহাট, কুলাঘাট বিশেষ ক্যাম্প, কাশিপুর, রামখানা এবং অনন্তপুর সীমান্ত হতে ২৪ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের ৩৪৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৫৩.৬ কেজি ভারতীয় গাঁজা, ২৩২৫ পিস ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট, ৪৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৫৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ ৫ জন আসামী আটক করা হয়েছে।

এছাড়া শিমুলবাড়ী, কুলাঘাট ও বাগভান্ডার সীমান্ত হতে ৪ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু, কাশিপুর, দৈখাওয়া, দিঘলটারী, মোগলহাট, অনন্তপুর এবং বাগভান্ডার সীমান্ত হতে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, ২ লক্ষ ৭ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরাসহ আরও ১ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করে। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park