1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাটে পৌরসভার সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লালমনিরহাটে পৌরসভার সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আব্দুস সামাদ: লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

আব্দুস সামাদ: লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের ছাত্র জনতার গণ বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে পৌরসভার সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ ।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স পৌর হলরুমে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট পৌরসভার আয়োজনে এক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে লালমনিরহাট পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিত কুমার বনিক-এঁর সঞ্চালনায়। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। লালমনিরহাট পৌরসভার সেবা মূলক কার্যাবলি উপস্থাপন (মাল্টিমিডিয়া) করেন লালমনিরহাট পৌরসভার শহর পরিকল্পনাবিদ এ এস এম আশরাফুজ্জামান তালুকদার। পৌর সেবায় গণ বিপ্লবের পূর্ব অবস্থা ও বর্তমান অবস্থার মূল্যায়ন করেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, পাটগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধীমান চন্দ্র রায় প্রমুখ। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় সহ লালমনিরহাট পৌরসভা ও পাটগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park