1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাটে "কেমন লালমনিরহাট দেখতে চান" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লালমনিরহাটে “কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে “কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সেমিনার বাস্তবায়ন কমিটি লালমনিরহাটের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার বাস্তবায়ন কমিটি লালমনিরহাটের আহ্বায়ক এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী-এঁর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের এডহক কমিটির সদস্য সচিব কর্ণেল (অবঃ) নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক, লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (অবঃ) আফম আহসান আলী বাবু, বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অবঃ) আমিরুল হায়াত আহমেদ মুকুল, সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক, মোঃ রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সেমিনারটি সম্ভাবনাময় এক নতুন লালমনিরহাট বির্নিমানে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park