1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন

রূপগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার( ৮ জানুয়ারি ) রাত্র ১১টার দিকে উপজেলার পৌরসভার কর্ণগোপ এলাকায় আল রাজি স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, কারখানাটিতে নাইট শিফটের কাজ চলা অবস্থায় মেশিনের মেটালিক স্পার্কের কারণে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে।
এ ব্যাপারে আল রাজি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম বলেন, নাইট শিফটের কাজ চলাকালীন রানিং মেশিনের মেটালিক ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ফ্যাক্টরির
মেকানিক্যাল আইটেম, র কটন, ইলেকট্রিক্যাল আইটেম, ইন্ডাস্ট্রিয়াল টিনসহ ১ কোটি ২০ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে রাত্র সোয়া এগারোটার দিকে আমরা পৌঁছে রাত্র১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের মেটালিক ঘর্ষণে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরিমাণ বলা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park