1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রুপসীতে বিএনপি নেতার জায়গা দখলের অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

রুপসীতে বিএনপি নেতার জায়গা দখলের অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৪৯ বার পঠিত
Oplus_131072

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে ডাক্তার সাইফুল ইসলামের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের গোনজের আলী ভুইয়ার বিরুদ্ধে।

ভুক্তভোগী ডাক্তার সাইফুল বেলকুচি ডিগ্রী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীতি সাবেক জিএস ও খুকনি ইউনিয়ন বিএনপির সদস্য।

এদিকে ভূমিদস্যুতায় অভিযুক্ত গঞ্জের আলী খুকনি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক এবং মহির উদ্দিন ভূইয়ার ছেলে।

এ ঘটনা এনায়েতপুর থানা এবং দলীয়ভাবে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তারপরও সুরাও পাচ্ছে না। একাধিক কোন মাধ্যমে হয়েছে সংবাদ। তারপরও বেপরোয়া গঞ্জের ভূইয়া এবং তার দলবল নিয়ে এখনও আরও মরিয়া হয়ে উঠেছে।

অভিযোগে জানা যায়, ১৫ মার্চে সড়ক সংস্কারের কার্যক্রম চলা অবস্থায় ছাত্রদলের সাবেক জিএস বেলকুচি কলেজ ছাত্র সংসদ ও ইউনিয়ন বিএনপির সদস্য  ডাঃ সাইফুল ইসলামের জায়গা ও রফিকুল ইসলাম জোতির ভাতিজি জামাই জাফরের চায়ের স্টল ছিলো। বাঁধ নির্মাণের জন্য দোকানপাট ভেঙ্গে দিলে গোনজের ভূইয়া লোকজন নিয়ে উক্ত জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে মাটি ফেলতে আসে। এতে বাধা দিতে গেলে সাইফুল ডাক্তারকে মারধর করে। এরপর রাতের আঁধারে উক্ত স্থানে গোনজের খুটি স্থাপন করে দখল করে।

এ ব্যাপার এনায়েতপুর থানা ও খুকনী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেও সুরাহা হয়নি। এ ব্যাপারে ৬নং ওয়ার্ড বিএনপি র সভাপতি রেজাউল শেখ রেজেক ও
সেক্রেটারী মজনু ফকির বলেন, গত চারমাস আগে গোনজের ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক পদ পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে দখলদারিত্বে মেতে উঠেছে। তার দলবল নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। জায়গা দখলসহ ভয়-ভীতি প্রদর্শন করে আর্থিকভাবে লাভবান হচ্ছে ভুইয়া বাহিনী, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানাই। এ বিষয়ে বক্তব্য নিতে গোনজের ভুইয়াকে ফোন দিলে বন্ধ পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park