1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাসিকের অচলাবস্থা নিরসনে স্থায়ী প্রশাসক নিয়োগ ও সচিব অপসারণের দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাসিকের অচলাবস্থা নিরসনে স্থায়ী প্রশাসক নিয়োগ ও সচিব অপসারণের দাবি

রাসিকের অচলাবস্থা নিরসনে স্থায়ী প্রশাসক নিয়োগ ও সচিব অপসারণের দাবি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত

‎
‎রাসিকের অচলাবস্থা নিরসনে স্থায়ী প্রশাসক নিয়োগ ও সচিব অপসারণের দাবি
‎
‎রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) চলমান অনিয়ম, সেবায় অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতা নিরসনে স্থায়ী প্রশাসক নিয়োগ এবং সচিব মোছাঃ রুমানা আফরোজকে অপসারণের দাবি জানিয়েছেন ঠিকাদার ও সেবাগ্রহীতা প্রতিনিধিরা। একইসঙ্গে তারা উন্নয়ন প্রকল্পের বিল দ্রুত নিষ্পত্তি এবং নাগরিক সেবার মানোন্নয়নের দাবিও জানান।
‎
‎রোববার (২০ জুলাই) সকালে নগরীর শাহ ডাইন কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে রাজশাহী সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা। স্থায়ী প্রশাসক ও সচিব অপসারণের দাবি লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী সচেতন নাগরিক সমাজের পক্ষে মো. তরিকুল কালাম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ইয়াহিয়া খান মিলু, গাজী কন্সট্রাকশনের গাজী সালাহউদ্দিন, হাফিজুল ইসলাম আপেল, বেলাল খান, মজিদ কন্সট্রাকশনের সারওয়ার জাহানসহ অন্যান্য ঠিকাদার ও সেবাগ্রহীতা নেতারা।
‎
‎বক্তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান হলেও বর্তমানে নানা জটিলতা ও অচলাবস্থার কারণে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে। জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক সনদ, হোল্ডিং নম্বর, এনওসি, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবায় ভোগান্তি চরমে। সচিবের টেবিলে ফাইল মাসের পর মাস পড়ে থাকে।
‎
‎তারা অভিযোগ করেন, সচিব রুমানা আফরোজ যোগদানের পর থেকে সেবাগ্রহীতাদের প্রতি দুর্ব্যবহার ও অনিয়ম বেড়েছে। ঠিকাদারদের বিল মাসের পর মাস আটকে রাখায় নগরীর ফ্লাইওভার ও অন্যান্য উন্নয়নকাজের গতি থমকে গেছে। ফলে ট্রাফিক জটসহ জনদুর্ভোগ বেড়েই চলেছে।
‎
‎উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি মজিদ কন্সট্রাকশনের সারওয়ার জাহান অভিযোগ করেন, ‘‘আমাদের ৩৮% কাজ শেষ হলেও বিল পাচ্ছি না। ৭৯ কোটি টাকার প্রকল্পে মাত্র ১২ কোটি টাকা বিল দেওয়া হয়েছে। বাকি বিল না পাওয়ায় ভদ্রা কাঁচাবাজারের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি।’’ তিনি বলেন, এভাবে কাজ করা সম্ভব নয়।গাজী কন্সট্রাকশনের গাজী সালাহউদ্দিন বলেন, ‘‘সচিবের অনিয়ম ও অবহেলার কারণে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় সিটি কর্পোরেশনকে আড়াই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে।’’
‎
‎বক্তারা আরো বলেন,অস্থায়ী প্রশাসকের বদলে স্থায়ী প্রশাসক নিয়োগ করা হলে সেবার মান ও কাজের গতি বাড়বে। সচিব রুমানা আফরোজকে অপসারণ করে একজন সৎ ও সেবামুখী সচিব নিয়োগেরও দাবি জানান তারা।আন্দোলনের কর্মসূচি ঘোষণর বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ২৩ জুলাই থেকে রাজশাহীর চলমান সব উন্নয়নকাজ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ২৭ জুলাই সিটি কর্পোরেশন ভবনের সামনে মানববন্ধন করা হবে।’’
‎
‎পরিশেষে বক্তারা বলেন, ‘‘রাজশাহীর মানুষ হিসেবে আমরা চাই, আমাদের প্রাণের শহরকে বাঁচাতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।’’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইয়াহিয়া খান মিলু, হাফিজুল ইসলাম আসেন, বেলাল খান, হাফিজুর রহমান আপেল প্রমুখ।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park