1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে ৮৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ সার-বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে ৮৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ সার-বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

আব্দুল হাকিম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন ২০২৪-২৫ অর্থবছরের প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৮৫ জন কৃষক ভিন্নভাবে পেল সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মোট ৮৫ জন কৃষকের হাতে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
এর মধ্যে ৭০ জন কৃষককে মাসকলাই বীজ,১০ জনকে রাইস ট্রান্সপ্লান্টার এবং ৫ জনকে পাওয়ার স্প্রেয়ার দেওয়া হয়। এছাড়া রিপারসহ অন্যান্য কৃষি যন্ত্রও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সুধীজন।

কৃষি কর্মকর্তারা বলেন,আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় হবে। সরকারের এ উদ্যোগ কৃষকের জীবনমান উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park