1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে বন্যাদুর্গত ও নদীভাঙ্গন কবলিত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে বন্যাদুর্গত ও নদীভাঙ্গন কবলিত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ।

আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৭১ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি

রাজারহাটে রবিবার বিকেল ৫:০০টায় ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বুড়ির হাট ও বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরার হাট বন্যা আশ্রয় কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদূর্গত ও নদী ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রীর মধ্যে চাল,ডাল,চিরা ও শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়।দুই ইউনিয়নে প্রায় ৫০০ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভীর উল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন,কুড়িগ্রাম জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল।
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী,বিদ্যানন্দ বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম,বিদ্যানন্দ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী সহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park