1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কর্মসূচি পালনে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কর্মসূচি পালনে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কর্মসূচি পালনে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রাজারহাটে ২২শে জানুয়ারি সকাল ১১:৩০টায় রাজারহাট সরকারী কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজারহাট উপজেলা শাখার আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সকল নেতাকর্মী অংশ গ্রহণ করেন।আগামী ২৫শে জানুয়ারী সরকারী মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।উক্ত মহাসমাবেশে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এরই ধারাবাহিকতায় ২৫শে জানুয়ারীর মহাসমাবেশ সফল করার লক্ষে রাজারহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি আনিছুর রহমান,সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park