1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে তিস্তানদীর তীররক্ষা কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রেজওয়ানা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে তিস্তানদীর তীররক্ষা কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রেজওয়ানা

আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম।

তিস্তা পাড়ের মানুষের গণশুনানির মাধ্যমে সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করে দেওয়া।আমি ঢাকায় থেকে দুই মাসের চেষ্টায় অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় বরাদ্দ পেয়েছি।সেই সময়ে বাজেট প্রণয়নের কাজ ছিলনা,আপনাদের সমস্যার কথাগুলো বলার পরে পুরো কাজটার জন্য বরাদ্দ পেয়েছি।

তিনি বলেন,
আজকে যদি বাঁধের কাজটা না করতাম হয়ত বিদ্যালয়টি নদীতেই ভেঙে যেতো,এটা মানুষকে জানাতে হবে,সাহস লাগবে সরকারের কাছে রাখা দাবিটি যে বাস্তবায়ন হয়।এজন্য আমি নিজেই কাজটি দেখতে এসেছি, দ্বিতীয় হচ্ছে স্থানীয় জনগণ নদীর স্থায়ী সমাধানের দাবি জানান।যদি স্থায়ী সমাধান কাজ করতে যান তাহলে লাগবে ৩ থেকে ৫ বছর। আপাতত বিপদ কাঠার জন্য এই কাজ টুকু করতেছি এবং সেখানে প্রত্যেকটি কাজে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করেছি,যাতে যে কোন অনিয়মের অভিযোগ উঠতেই পারে, সেগুলো যেন স্থানীয় মানুষ নিষ্পত্তি করতে পারে এবং কাজগুলো যেন ভালোভাবে হয়।দুটি জায়গায় গিয়েছি তারা বলছেন কাজগুলো ঠিকভাবে হচ্ছে। এবার হল তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা নদীর গতি প্রকৃতি অনেকটাই আমাদের হাতে নির্ভর করেনা,নির্ভর করে উজানের দেশে।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,সরকারিভাবে তিস্তা মহাপরিকল্পনার জন্য চুক্তির ব্যপারে কাজ করা হয়েছিল ২০১১ সালে,সেই স্বাক্ষর করানো যায়নি সেটা আপনারা জানেন,তবে সেই প্রক্রিয়া এখনো চলমান আছে।পাশাপাশি তিস্তা যেহেতু আমাদের নদী সেহেতু ভাটির দেশের জনগনের অধিকার আছে।সেটি সুরক্ষিত করতে পারি সে জন্য ২০১৬ সালে চীন সরকার সঙ্গে একটা স্মারক স্বাক্ষর হয়েছিল।আমরা সেসময়ে মহাপরিকল্পনার দাবি জানিয়েছিলাম,আমরা সেই পরিকল্পনা নিয়ে চীন সরকারের সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন,
তিস্তা পাড়ে পাঁচটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে,যাতে এটা যেন সরকারি পরিকল্পনা না হয়,এটা যেন জন পরিকল্পনা হয়।বাস্তবায়নের জন্য যে সংস্থাটি কাজ করবে,তারা একটা ডিজাইন দিবে।ডিজাইন পেতে অক্টোবর এসে যাবে। তারপর জানা যাবে কি পরিমাণ টাকা লাগবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে।
মঙ্গলবার বেলা বারোটায় খিতাব খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙন প্রতিরোধ ও তীর রক্ষা কাজ
পরিদর্শনকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন,
উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান,কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা,কুড়িগ্রাম পুলিশ সুপার(এসপি)মো:মাহফুজুর রহমান,জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ,কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান,রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো: আশাদুল হক।
উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন
একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান,পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার দীপংকর বর।স্থানীয় পরিবেশকর্মী খন্দকার আরিফ,হামিদুল ইসলাম,আনিছুর রহমান আনাস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park